বাসস
  ০২ এপ্রিল ২০২৬, ১৭:৩৪

মুন্সীগঞ্জে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ছবি: বাসস

মুন্সীগঞ্জ, ২ এপ্রিল (বাসস) : জেলার লৌহজং উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে তিল ও পাট বীজ এবং সার বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে বীজ বিতরণীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। 

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ দৌলা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ছাবেকুন্নাহার সাবরিনা। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মো. হাবিবুর রহমান বাসসকে জানান, ২০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ১০০ জনের প্রত্যেককে ১ কেজি করে তিল বীজ এবং ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ১০০ জনের প্রত্যেককে ১ কেজি করে পাট বীজ এবং ৫ কেজি করে ডিএপি, ও এমওপি সার বিতরণ করা হয়। ২০২৫-২৬ অর্থ বছরে তিল ও পাট ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের এ প্রণোদনা দেওয়া হয়।