বাসস
  ০২ এপ্রিল ২০২৬, ১৭:২৭

শেরপুরে নির্বাচনী প্রচারনায় ব্যাস্ত বিএনপি প্রার্থী রুবেল

নির্বাচন সামনে রেখে আজ দুপুরে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নে গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেন বিএনপি’র মনোনীত প্রার্থী ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল । ছবি: বাসস

শেরপুর, ২ এপ্রিল, ২০২৬ (বাসস) : স্থগিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ব্যাস্ত সময় পার করছেন বিএনপি’র মনোনীত প্রার্থী ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।

নির্বাচন সামনে রেখে আজ দুপুরে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নে গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেছেন তিনি।

এরআগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা পথসভায় এসে যোগ দেন।

পরে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। এসময় তিনি বলেন, শেরপুর ৩ আসন থেকে বিএনপি জয়ী হলে এই অঞ্চলের পাহাড়ী এলাকার হাতি মানুষের দ্বন্দ নিরসন করা হবে। সড়ক ব্যবস্থার উন্নতি, বিশুদ্ধ সুপেয় পানির ব্যবস্থা, ও বেকার নারী পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

এছাড়া তিনি ধানের শীষের বিজয় সুনিশ্চিতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনের জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে ওই আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

এই আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের মাসুদুর রহমান এবং কাঁচি প্রতীকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মোহাম্মদ মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, শেরপুর-৩ আসনের

দুই উপজেলার মোট ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১২৮টি ভোট কেন্দ্রে মোট ৪ লক্ষ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবেন। নির্বাচনের দিন বিচারকি ক্ষমতাসহ ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, র‌্যাব, পুলিশ সার্বিক প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে।