বাসস
  ০২ এপ্রিল ২০২৬, ১৬:৩৭

বরগুনায় জ্বালানি তেলের পরিস্থিতি নিয়ে ডিসির মতবিনিময়

ছবি: বাসস

বরগুনা, ২ এপ্রিল, ২০২৬ (বাসস) : বরগুনায় জ্বালানি তেলের পরিস্থিতি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের পায়রা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রথিন্দ্রনাথ বিশ্বাস।

ছাড়া উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউল ইসলাম টিটু, জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বিভিন্ন পাম্প মালিক ও গণমাধ্যম কর্মীগণ।

মতবিনিময় সভায় সমস্যা সমাধানে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয়।

সভায় জেলা প্রশাসক তাছলিমা আক্তার জ্বালানি তেলের সাম্প্রতিক সমস্যা সমাধানে পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বস্ত করেন।