বাসস
  ০২ এপ্রিল ২০২৬, ১২:০৬

রাজবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।  ছবি: বাসস

রাজবাড়ী, ২ এপ্রিল ২০২৬ (বাসস) : জেলা সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে দৌলতদিয়া -ফরিদপুর মহাসড়কে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়েছে। সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল এ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।  

সুলতানা আক্তার বলেন, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে। এই বৃক্ষ রোপণ কর্মসূচির মাধ্যমে এলাকার সড়ক ও জনপথ সবুজে আচ্ছাদিত হবে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি শহর বাসিকে বিশুদ্ধ বাতাস উপহার দেবে। তিনি সব নাগরিককে পরম মমতা দিয়ে গাছগুলোর যত্ন করার পাশাপাশি বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস এবং গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম।