শিরোনাম

মানিকগঞ্জ, ২ এপ্রিল ২০২৬ (বিএসএস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ নেতা অ্যাডভোকেট জামিলুর রশিদ খানকে মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) এক গেজেট বিজ্ঞপ্তিতে এ ঘোষণা করা হয়।
অ্যাডভোকেট জামিলুর রশিদ খান মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।
তিনি মানিকগঞ্জ জেলা ক্রীড়া সমিতির একজন নেতা ছিলেন। তিনি বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত। মানিকগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে জেলা বিএনপির নেতা ও কর্মীরা অভিনন্দন জানিয়েছেন।