বাসস
  ০১ এপ্রিল ২০২৬, ১৪:৫২

বিসিসির সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ চলছে : বিসিসি প্রশাসক

বিসিসর প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিনের সাথে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় ।ছবি: বাসস

বরিশাল, ১ এপ্রিল, ২০২৬ (বাসস) : বরিশাল সিটি কর্পোরেশন (বিসিস) এর নবনিযুক্ত প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিনের সাথে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১২ টায় বরিশাল বরিশাল প্রেসক্লাব হলরুমে এই শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বিনিময় কালে প্রশাসক বলেন, বরিশাল সিটি কর্পোরেশনকে ফুলের মত শহর গড়তে চাই। ভুল হলে ভুল সংশোধনের সুযোগ চাই। শহর সাজাতে সাংবাদিকদের সহযোগীতা চাই। অপরিচ্ছন্ন শহরকে পরিচ্ছন্ন শহর গড়তে চাই। বরিশার সিটি কর্পোরেশনে হাজার সমস্যা রয়েছে এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছি। মশা নিধনের জন্য কাজ করছি।

এসময় তিনি সিটি কর্পোরেশনের নাগরিক সমস্যা সমাধান ও বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে ও সাধারণ  সম্পাদক এস এম জাকির হোসেন এর সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রেসক্লাবে সদস্যরা উপস্থিত ছিলেন।