বাসস
  ০১ এপ্রিল ২০২৬, ১৪:৩৪

টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।ছবি: বাসস

টাঙ্গাইল, ০১ এপ্রিল, ২০২৬ (বাসস) : যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন জেলায় যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)" শীর্ষক প্রকল্পের ষষ্ঠ ব্যাচের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা থেকে দেশের ৬৪ জেলায় একযোগে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ৩ মাস মেয়াদি এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

এ সময় টাঙ্গাইল শহরের সাবালিয়া জেলা ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড কার্যালয়ে অনুষ্ঠিত অনষ্ঠানে ভিডিও কনফারেন্স যুক্ত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা বেগম।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, ফ্রিল্যান্সিং শিক্ষিত যুবকদের আত্মনির্ভরশীল হওয়ার অন্যতম প্রধান মাধ্যম। যুবকদের প্রথাগত চাকরির পেছনে না ছুটে দক্ষ হয়ে ঘরে বসে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ফ্রিল্যান্সিংয়ের সুবিধাটা হচ্ছে, আপনি বাসায় বসে সব কিছু করতে পারছেন। আপনার সে রকম কোন ইনভেস্টমেন্ট লাগে না। সরকার থেকে বিনামূল্যে প্রশিক্ষণ ও ভাতা দিয়ে আপনাদেরকে ফ্রিল্যান্সিং হিসেবে তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে।

এ সময় লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের জেলা কো-অর্ডিনেটর মো. জুয়েল রানা, জেলা শাখার সহকারী কো-অর্ডিনেটর তৌহিদুর রহমান, প্রশিক্ষক ও গ্রাফিক্স ডিজাইনার সঙ্গীতা সরকার, ডিজিটাল মার্কেটিং ও প্রশিক্ষক অমিত মন্ডল, প্রশিক্ষক ওয়েব ডেভেলপমেন্ট ও গ্রাফিক্স ডিজাইনার মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।