বাসস
  ০১ এপ্রিল ২০২৬, ১১:৫৭

রাজবাড়ীতে  মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু 

রাজবাড়ী, ১ এপ্রিল, ২০২৬ (বাসস): মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মাহাথির মোল্লা (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মাহাথির রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের উত্তর পাড়ার বাসিন্দা আব্দুল বারেক মোল্লার পুত্র। 

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে মাহাথির তার দুলাভাইয়ের মোটর সাইকেল নিয়ে রাজবাড়ী জেলা শহরের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ হরাই ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এসময় তিনি মাথায় গুরুতর আঘাত পান। এতে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। স্থানীয় জনগণ তাকে  উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফিরোজা বেগম তাকে মৃত ঘোষণা করেন।

মাহাথিরের বাবা আবদুল বারেক বাসসকে জানান, মাহাথির আমার মেয়ের জামাই নাজমুলের মোটর সাইকেল নিয়ে রাজবাড়ীতে তৈল কিনতে যাবার সময় এ ঘটনার শিকার হন।

এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।