বাসস
  ৩১ মার্চ ২০২৬, ১৩:৪৩

চুয়াডাঙ্গায় প্রাইভেটকারসহ দুই মাদক কারবারি আটক

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা, ৩১ মার্চ, ২০২৬ (বাসস) : জেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান আজ মঙ্গলবার বেলা ১১ টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

তিনি জানান, গোপন সংবাদের ভিক্তিতে আজ ভোর ৬টার দিকে জীবননগরের হাসাদহ বাজারে একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি প্রাইভেটকার দেখে সন্দেহ হলে গতিরোধের সংকেত দিলে চালক গাড়ি থামিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ চালকসহ দুইজনকে আটক করে। 

আটককৃতরা হলেন, পটুয়াখালী জেলার কলাগাছিয়া গ্রামের কাদের হাওলাদারের ছেলে আলিম হোসেন ও বাবু জমাদারের ছেলে জনি। অভিযানকালে ভারতীয় নেশা জাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিল জব্দ করা হয়। যার মূল্য আনুমানিক সাড়ে ১৪ লাখ টাকা। এছাড়াও ৪ টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়ে