বাসস
  ৩১ মার্চ ২০২৬, ১৩:২২

দিনাজপুরে হাইব্রিড গম চাষে প্রশিক্ষণ কর্মশালা 

জেলায় হাইব্রিড গম চাষে দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। ছবি: বাসস

দিনাজপুর, ৩১ মাচর্, ২০২৬ (বাসস) : দিনাজপুর গম গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে হাইব্রিড গম গবেষণার অগ্রগতি ও ভবিষ্যৎ কৌশল নিয়ে দু দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর নশিপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের (বিডব্লিউএমআরআই) সেমিনার কক্ষে গতকাল সোমবার ও আজ মঙ্গলবার দু' দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।

‘হাইব্রিড হুইট রিসার্চ ইন বাংলাদেশ: প্রোগ্রেস অ্যান্ড ফিউচার স্ট্র্যাটেজিস’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডব্লিউএমআরেইয়ের মহা-পরিচালক ড. মো. মাহফুজ বাজ্জাজ। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক (অর্থ ও প্রশাসন) ড. মো. আব্দুল হাকিম।

কর্মশালায় গবেষক, কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা সহ ৬০ জন অংশ নিয়েছিলেন। তারা দেশে আধুনিক প্রযুক্তি ব্যবহারে উন্নত জাত ও অধিক ফলন উৎপাদনশীল গমের উৎপাদন বৃদ্ধি করতে আয়োজিত কর্মশালায় ব্যাপক আলোচনা ও নির্ধারণ মুলক উপস্থাপনা প্রদর্শন করেন। চলমান অবস্থায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং উচ্চ ফলনশীল হাইব্রিড গমের জাত উদ্ভাবন নিয়ে বিভিন্ন দিক কর্মশালায় তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে গমের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে হাইব্রিড গম চাষের অধিক ফলন উৎপাদন করা ছাড়া কোন  বিকল্প নেই।

বৈজ্ঞানিক কর্মকর্তারা জানান, হাইব্রিড গমের বীজ উৎপাদনের জন্য একটি গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে অদূর ভবিষ্যত আগামী দিনে দেশে হাইব্রিড গমের বীজ সহজলভ্য করা সম্ভব হবে।আমাদের অর্জিত হাইব্রিড গম বীজ চাষে উৎপাদিত গম দিয়ে দেশের চাহিদা যাতে মেটে সে লক্ষ্য বাস্তবায়নে আমরা এগিয়ে যাচ্ছি। আশা করি সাফল্য অর্জিত হবে বলে তারা আশ্বস্ত করেন।

তারা আরও জানান, এ প্রযুক্তি মাঠপর্যায়ে সফল ভাবে প্রয়োগ করা গেলে, গমের উৎপাদন ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়া সম্ভব করা যাবে।