বাসস
  ৩১ মার্চ ২০২৬, ১৩:০৯

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০ জন গ্রেফতার

প্রতীকী ছবি

রাজশাহী, ৩১ মার্চ, ২০২৬ (বাসস) : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। 

গতকাল সোমবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন ও অন্যান্য মামলায় ১৪ জন রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।