বাসস
  ২৯ মার্চ ২০২৬, ১৪:০৫
আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১৪:১১

হবিগঞ্জে একটি বেকারি আগুনে পুড়ে গেছে

পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় কারখানার আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে।ছবি: বাসস

হবিগঞ্জ, ২৯ মাচর্, ২০২৬ ( বাসস) :জেলায়  নবীগঞ্জ উপজেলার গোপলার বাজারে একটি বেকারি আগুনে পুড়ে গেছে।

গতকাল শনিবার রাত ৩ টার দিকে  উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজারে অবস্থিত ‘মামা-ভাগিনা বি-বাড়িয়া বেকারি’তে এ  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে হঠাৎ বেকারির ভেতর আগুনের সূত্রপাত হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের  দেখতে পেয়ে স্থানীয়রা ও বাজারের ব্যবসায়ী ও আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালান।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।

তবে ততক্ষণে বেকারির ভেতরের বিভিন্ন মালামাল পুড়ে যায়। তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানা যায়নি।