বাসস
  ২৮ মার্চ ২০২৬, ১৪:২৭

দিনাজপুরে ক্যান্সার প্রতিরোধ ও স্ক্রিনিং সেমিনার অনুষ্ঠিত

ক্যান্সার প্রতিরোধ ও স্ক্রিনিং সেমিনার অনুষ্ঠিত । ছবি: বাসস

দিনাজপুর, ২৮ মাচর্, ২০২৬(বাসস):জেলায় জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটাল এর আয়োজনে ক্যান্সার প্রতিরোধ ও স্ক্রিনিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক ক্যান্সার হাসপাতাল ঢাকা প্রজেক্ট কো-অর্ডিনেটর ও খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটাল এর উপদেষ্টা অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে রাখেন।

তিনি তার বক্তব্যে বলেন, আমাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার এই শিক্ষা ছড়িয়ে দিতে হবে প্রতিটি স্তরে। সমাজকে ক্যান্সার মুক্ত করতে হলে ক্যান্সার প্রতিরোধের এই সচেতনতা থেকে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। 

আজ শনিবার দুপুর ১২ টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত করা হয়।  জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান ক্যান্সার প্রতিরোধ ও স্ক্রিনিং সেমিনারে খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটাল এর সাধারণ সম্পাদক ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবীরের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক ক্যান্সার হাসপাতাল ঢাকা মেডিকেল অফিসার ডা. সাদিয়া হাবিব অর্পি মূল বিষয়বস্তু উপস্থাপন করেন।

মেডিকেল অফিসার ডা. সাদিয়া হাবিব অর্পি ক্যানসারের ঝুঁকি, প্রাথমিক পর্যায়ে শনাক্ত করণ এবং প্রতিরোধ মূলক পদক্ষেপ নিয়ে উপস্থিতিদের গুরুত্বপূর্ণ তথ্য ও দিক-নির্দেশনা দেন।

তিনি তার প্রবন্ধ উপস্থাপনে বলেন, প্রত্যেক মানুষটি নিজের স্বাস্থ্যগত বিষয় সচেতন করতে হবে। তবে এই ধরনের ঝুঁকিপূর্ণ জটিল ক্যান্সার ও কিডনি রোগ থেকে সহজে রক্ষা করা সম্ভব হবে। এজন্য প্রতিদিনই খাদ্য অভ্যাস, নিয়মিত ব্যায়াম ও হাটা চলাফেরা করতে পারলে এ ধরনের জটিল রোগ থেকে ঝুঁকিমুক্ত থাকা সহজ হবে বলে তিনি ব্যক্ত করেন। এজন্য সকলকে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি করার উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটাল এর সহ-সভাপতি এ কে এম আজাদ, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডা. মো. জিয়াউল হক জিয়া, কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন ছাত্তার প্রমুখ।

সেমিনারে স্বাস্থ্য বিভাগে কর্মরত টেকনিশিয়ান,ডায়াগনস্টিক কর্মী, চিকিৎসক, নার্স, ওয়াটবয় সহ সংশ্লিষ্ট প্রায় শতাধিক স্বাস্থ্য খাতে নিয়োজিত কর্মীরা অংশ গ্রহণ করেন।