বাসস
  ২৭ মার্চ ২০২৬, ১৮:৪৮
আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১৯:১০

শেরপুরে মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা 

ছবি: বাসস

শেরপুর, ২৭ মার্চ ২০২৬ (বাসস): জেলায় আজ ‘মাদককে না বলুন, মাদক পরিবার- সমাজ ও রাষ্ট্রের অভিশাপ’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে জেলা সদরের উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঞা।

জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেনের সভাপতিত্বে ও অ্যাডভোকেট কামরুল হাসানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্ম (ওসি-ডিবি) মো. রেজাউল করিম, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুদ হাসান বাদল, পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হালিম সরকার প্রমুখ।

এ অনুষ্ঠানের আয়োজন করে এলাকাবাসী ও চকপাড়া সচেতন যুব সমাজ।