বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৭

দিনাজপুর-৫ আসনে ব্যারিস্টার একেএম কামরুজ্জামানের গণসংযোগ 

দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে বিএনপি প্রার্থী একেএম কামরুজ্জামান। ছবি: বাসস

দিনাজপুর, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে বিএনপি প্রার্থী, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর ব্যক্তিগত আইন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি'র সহ-সভাপতি ব্যারিস্টার একেএম কামরুজ্জামানের গণসংযোগে ধানের শীষের প্রচারণা ও ভোটাদের সমর্থনে  এগিয়ে যাচ্ছেন।

আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর-৫ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার একেএম কামরুজ্জামানের সঙ্গে তার নির্বাচনী জনসংযোগ এর বিষয় জানতে চাওয়া হলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন।
আজ সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের মাদিলাহাট এলাকায় নির্বাচনী প্রচারণায় পথ সভা করেন। আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ধানের শীষের প্রার্থী হিসাবে একেএম ব্যারিস্টার কামরুজ্জামান।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

তিনি বলেন, গণসংযোগ করাকালীন সাধারণ ভোটারের স্বতঃস্ফূর্ত ভাবে এবারে এলাকার উন্নয়ন বেকারত্ব দূরীকরণে ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার করেছেন। 

তিনি বলেন, গত এক সপ্তাহে ফুলবাড়ী উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং পার্বতীপুরের ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দিনরাত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালিয়ে গেছেন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, পার্বতীপুর ও ফুলবাড়ী দু'টি উপজেলায় ধানের শীষে প্রচারণার আমেজ ও ভোটারদের উৎসাহ ততটায় বাড়ছে। তার নির্বাচনী এলাকায় গ্রামগঞ্জে জমে উঠেছে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার ধানের শীষ মার্কা প্রতীকের  নির্বাচনের ডামাডোল।

এদিকে নির্বাচনী বিধিমালা লঙ্ঘন যাতে না হয়, সে জন্য নির্বাচন কমিশন সজাগ দৃষ্টি রাখছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও তৎপরতা বাড়ানো হয়েছে। ফলে সুশৃংখল ভাবে নির্বাচন প্রচারণের কার্যক্রম এগিয়ে যাচ্ছে।আগামী ১২ ই ফেব্রুয়ারি দিনাজপুর ৫ আসন বিএনপি'র প্রার্থী বিপুল ভোটে জয় যুক্ত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।