শিরোনাম

সিলেট, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ
রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে নগরীর রিকাবীবাজার পয়েন্ট থেকে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার সক্রিয় কর্মীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস এইচ উবায়েদ প্রকাশ সুফিয়ান হোসেন (২৭), এহসান হোসেন (২৫), আব্দুল্লাহ আল রাহি (২৫) এবং শাহ তাহমিদ আহমদ (৩৩)।
গ্রেফতারকৃত চারজনই সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) জানান, গ্রেফতারকৃতরা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা সিলেট নগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করে।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।