শিরোনাম

রাজশাহী, ৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার আজ বাংলাদেশ পুলিশ একাডেমির ১৬৯তম টিআরসি জুন-২০২৫ ব্যাচের প্রশিক্ষণার্থী পুলিশ কনস্টেবলদের (টিআরসি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
২০২৫ সালের ৬ অক্টোবর থেকে শুরু হওয়া চারমাস ব্যাপী এ প্রশিক্ষণে ৪১৮ জন নবীন পুলিশ কনস্টেবল অংশগ্রহন করেন।
আজ মঙ্গলবার সকালে সারদাস্থ বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত এ কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ (অতিরিক্তি আইজিপি) মো. তওফিক মাহবুব চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের হাতে পুরস্কার এবং সনদ তুলে দেন।
অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক-বেসামরিক কর্মকর্তা, টিআরসির অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।