শিরোনাম

খাগড়াছড়ি, ১১ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়িতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে জেলা রিটার্নিং র্কমর্কতার র্কাযালয়।
আজ বুধবার সকাল থেকে জেলার ৯টি উপজেলা নিয়ে গঠিত ২৯৮ নং খাগড়াছড়ির এক মাত্র সংসদীয় আসনে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো শুরু করেছে প্রশাসন।
খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে ২০৩টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৫টি আইনশৃঙ্খলা বাহিনীর মোট ৬ হাজার ৬ শত ৮৩ জন সদস্য মোতায়েন করা হয়েছে। তা ছাড়া ১৯৩ টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। জেলা রিটার্নিং র্কমর্কতা ও খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাহাদাত বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, খাগড়াছড়ির এক মাত্র সংসদীয় আসনে ভোটের পরিবেশ অত্যন্ত সন্তোষজনক। এ আসনে স্বতন্ত্র র্প্রাথীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১১ জন র্প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।
নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যার মধ্যে রয়েছে—সেনাবাহিনী ২৫৩০ জন, বিজিবি ৫৬০ জন, পুলিশ ৯৪০ জন, র্যাব ১৪ জন এবং আনসার সদস্য ২ হাজার ৬৩৯ জন।
এছাড়া একজন জেলা রিটার্নিং র্কমর্কতার নেতৃত্বে ৯ জন সহকারী রিটার্নিং র্কমর্কতা, ১৮ জন প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ জন জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২০৩ জন প্রিজাইডিং র্কমর্কতা, ১ হাজার ১ শত জন সহকারী প্রিজাইডিং র্কমর্কতা এবং ১ হাজার ২ শত জন পোলিং র্কমর্কতা নিয়োগ দেওয়া হয়েছে।
জেলা সিনিয়র নির্বাচন র্কমর্কতা এসএম শাহাদাত হোসেন বাসসকে বলেন, খাগড়াছড়ির ১ টি আসনের ৯টি উপজলোয় নির্বাচনী ব্যালটসহ সব প্রয়োজনীয় মালামাল পৌঁছে দেওয়া হয়েছে।
বুধবার বিকালের মধ্যে এসব মালামাল সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পৌঁছানো হবে। ব্যালট পেপার ও ভোটের বাক্সের নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ২লাখ ৬৯ হাজার ৯ শত ৫৬ বর্গ কিলো মিটার আয়তনের খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে ৩টি পৌরসভা ও ৩৮ টি ইউনিয়নে পাহাড়ি ও বাঙালি মিলে মোট ভোটার হচ্ছে ৫ লাখ ৪৫ হাজার ৬ শত ৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭৬ হাজার ১৩ জন, নারী ভোটার ২ লাখ ৬৯ হাজার ৬ শত ৭১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৪ জন। এসব ভোটারদের মধ্যে নতুন ভোটার রয়েছে ২৭ হাজার।
জেলায় মোট ২০৩টি ভোটকন্দ্রে রয়েছে। এর মধ্যে দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়রের সীমান্ত জনপথ নারাইছড়ি ও লক্ষীছড়ি উপজেলার বমাছড়ি ইউনিয়নের ফুলত্যাছড়ি ও শুকনাছড়ি কেন্দ্রে ভোটার সামগ্রী ও জনবল পাঠানো হয়েছে হেলিকপ্টারে।