শিরোনাম

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : কোস্টারিকার প্রেসিডেন্ট পদে নির্বাচনে গতকাল রোববার আংশিক ভোটের ফলাফলের ভিত্তিতে দেখা যাচ্ছে যে ডানপন্থী প্রার্থী লরা ফার্নান্দেজ ব্যাপক জয়ের পথে এগিয়ে রয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
৫৩ শতাংশ ভোট কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা গেছে, শাসক দলের প্রার্থী ৫০ দশমিক ৮৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন।
প্রথম রাউন্ডে বা ধাপে সরাসরি জয়ের জন্য প্রয়োজনীয় ভোটের চেয়ে এই হার ১৩ পয়েন্ট বেশি, যা নির্দেশ করে যে তিনি সম্ভবত বিজয়ের পথে রয়েছেন।
ফার্নান্দেজের নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্থনীতিবিদ আলভারো রামোস ৩১ দশমিক ৬৩ শতাংশ ভোট পেয়েছেন।
মধ্য আমেরিকায় দীর্ঘদিন ধরে স্থিতিশীলতা হিসেবে দেখা কোস্টারিকা মেক্সিকান ও কলম্বিয়ান মাদক পাচারকারীদের জন্য একটি সরবরাহ কেন্দ্রে পরিণত হয়েছে।
দেশটিতে মাদক পাচার স্থানীয় সম্প্রদায়গুলোতে ছড়িয়ে পড়েছে। যার ফলে গত ছয় বছরে খুনের হার ৫০ শতাংশ বেড়েছে।
ফার্নান্দেজ অপরাধ দমনে আপসহীন শাসক সালভাদোরান প্রেসিডেন্ট নায়েব বুকেলের কথা উল্লেখ করেন। যিনি অভিযোগ ছাড়াই হাজার হাজার সন্দেহভাজন গ্যাং সদস্যকে কারাগারে পাঠিয়েছেন এবং অপরাধ দমন করার জন্য এই পদ্ধতি থেকে অনুপ্রেরণা নিয়েছেন।’
৩৯ বছর বয়সী এই রাজনীতিবিদ বর্তমান প্রেসিডেন্ট রোদ্রিগো চাভেসের হাতে নির্বাচিত উত্তরসূরি ও নির্বাচনী প্রচারে কঠোর নিরাপত্তা নীতিকে অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
রোববার কোস্টারিকানরা ৫৭ আসনের আইনসভার সদস্যদের জন্যও ভোট দিয়েছেন।
ফার্নান্দেজ সংবিধান পরিবর্তন এবং বিচার ব্যবস্থাকে পুনর্গঠন করার জন্য যথেষ্ট সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আশা করছেন।