শিরোনাম

ঢাকা, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : হরমুজ প্রণালীতে রোববার দ্বিতীয় একটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এর আগে, গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ করার ঘোষণা দেয় ইরান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি-তে প্রচারিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, ‘হরমুজ প্রণালীর নিয়ম লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত দ্বিতীয় একটি জাহাজে হামলা চালানো হয়েছে।’
বিবৃতিতে বিপ্লবী গার্ড আরও জানায়, তারা কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতেও হামলা চালিয়েছে।