শিরোনাম

ঢাকা, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। দেশটির সরকার রোববার এ তথ্য জানিয়েছে।
তিনি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের নেতৃত্বে ছিলেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
আমিরের দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ‘আল্লাহর বিধান ও ভাগ্যের প্রতি অটুট বিশ্বাস রেখে আমরা জাতির এই মহান ক্ষতিতে শোকাহত। প্রয়াত পিতা আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করুন।’
হামাদ বিন খলিফা আল থানিকে আধুনিক কাতারের অন্যতম প্রধান স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। তার নেতৃত্বের সময় কাতার দ্রুত অর্থনৈতিক উন্নয়ন অর্জন করে।
তার শাসনামলে ১৯৯৬ সালে আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা প্রতিষ্ঠিত হয়। সাবেক আমিরের জারি করা এক ডিক্রির মাধ্যমে এটি চালু করা হয়েছিল।