বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৪
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৬

যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘আঞ্চলিক যুদ্ধের’ হুঁশিয়ারি ইরানের খামেনির

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক শক্তি মোতায়েনের প্রেক্ষাপটে রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে তা ‘আঞ্চলিক যুদ্ধে’ রূপ নিতে পারে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে খামেনিকে উদ্ধৃত করে তেহরান থেকে এএফপি জানায়, ‘আমেরিকানদের জানা উচিত, যদি তারা যুদ্ধ শুরু করে, তবে এবার তা একটি আঞ্চলিক যুদ্ধ হবে।’