শিরোনাম

ঢাকা, ২২ আগস্ট ২০২৬ (বাসস): ‘সিনিয়র মেন’স প্রোগ্রামের’ ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীলংকার সাবেক ক্রিকেটার ও ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য হাসান তিলকরত্নে।
২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন ৫৯ বছর বয়সী তিলকরত্নে।
এক বিবৃতিতে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি) জানায়, এসএলসির ন্যাশনাল হাই পারফরমেন্স সেন্টারের সাথে কাজ করবেন তিলকরত্নে। পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটারদেও দেখভাল করবেন তিনি।
এর আগে শ্রীলংকা জাতীয় পুরুষ দলের ব্যাটিং কোচ এবং নারী দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিলকরত্নে। এছাড়াও বাংলাদেশ নারী জাতীয় দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
শ্রীলংকার হয়ে ৮৩ টেস্ট ও ২শ ওয়ানডে খেলেছেন তিলকরত্নে। দুই ফরম্যাট মিলিয়ে ৮,২০০ আন্তর্জাতিক রান করেছেন তিনি।