শিরোনাম

ঢাকা, ২৬ মে, ২০২৬ (বাসস) : বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষনা করেছেন কলম্বিয়ার কোচ নেস্তর লোরেঞ্জো। ঘোষিত দলে সবচেয়ে বড় দুই নাম হামেস রদ্রিগেজ ও লুইস দিয়াজ।
বিশ্বকাপের গ্রুপ পর্বে কলম্বিয়া গ্রুপ-কে’তে লড়বে উজবেকিস্তান, কঙ্গো ও পর্তুগালের বিপক্ষে।
কনমেবল টেবিলে ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে বাছাইপর্বে তৃতীয় স্থান অর্জণ করে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে এসেছে কলম্বিয়া।
বাছাইপর্বে দিয়াজ ও রগ্রিগেজ দলের মূল তারকা ছিলেন। গোল ব্যবধানে কলম্বিয়া উরুগুয়ে ও ব্রাজিলকে পিছনে ফেলে। ২০২৪ সালে মিয়ামিতে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে পরাজিত দলটিতেও রদ্রিগেজ ও দিয়াজ ছিলেন।
মেজর লিগ সকার ক্লাব মিনিসোটা ইউনাইটেডের শেষ দুই ম্যাচ ছেড়ে একটু আগেভাগেই বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিয়েছেন রদ্রিগেজ।
কলম্বিয়ান স্কোয়াড :
গোলরক্ষক : ক্যামিলো ভারগাস, ডেভিড ওসপিনা, আলভারো মনটেরো
ডিফেন্ডার : ইওয়ান মোয়িকা, ডেইভার মাচাডো, ড্যানিয়েল মুনোজ, সান্টিয়াগো আরিয়াস, ডেভিনসন সানচেজ, জন লুকুমি, ইয়েরি মিনা, উইলার ডিট্টা
মিডফিল্ডার : জেফারসন লারমা, রিচার্ড রিওস, কেভিন কাস্টানো, জর্জ কারাসকাল, হামেস রদ্রিগেজ, হুয়া ফার্নান্দো কুইনটেরো, গুস্তাভো পুয়ের্তা, হুয়ান ক্যামিলো পরটিলা, জন আরিয়াস, জামিল্টন কামপাজ
ফরোয়ার্ড : কার্লোস আন্দ্রেস গোমেজ, লুইস সুয়ারেজ, জন করডোবা, হুয়ান ক্যামিলো হার্নান্তেজ, লুইস দিয়াজ।