বাসস
  ২৬ মে ২০২৬, ১৬:১৯

সাদা বলে শ্রীলংকার নতুন অধিনায়ক কুশাল মেন্ডিস

ঢাকা, ২৬ মে, ২০২৬ (বাসস) : আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফওে ওয়ানডে ও টি২০ দলের নতুন অধিনায়ক হিসেবে কুশাল মেন্ডিসের নাম ঘোষনা করেছে শ্রীলংকান নির্বাচকরা। 

টেস্ট অধিনায়ক হিসেবে বহাল আছেন ধনঞ্জয় ডি সিলভা। তিন ফর্মেটে সহ-অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন কামিন্ডু মেন্ডিস। 

গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে লংকানরা। পূর্ণাঙ্গ এই সিরিজে ক্যারিবীয়দের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ খেলবে শ্রীলংকা। 

এই সিরিজকে সামনে রেখে দুইজন নতুন মুখ অন্তর্ভূক্ত করেছেন নির্বাচকরা। ২৭ সদস্যের টেস্ট দলে রয়েছেন ২৬ বছর বয়সী পাসিন্দু সূর্যবান্দারা ও ২৯ বছর বয়সী ইসিথা ভিজেসুন্দারা। 

জ্যামাইকার কিংস্টোনের সাবিনা পার্কে আগামী ৩ জুন প্রথম ওয়ানডে, ৬ ও ৮ জুন দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। 

২৫ জুন থেকে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩ জুলাই। দুটি টেস্ট এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 

১১-১৪ জুন অনুষ্ঠিত হবে টি২০ সিরিজ। 

২০২১ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে শ্রীলংকা দুই টেস্টেই ড্র করলেও তিনটি ওয়ানডেতেই পরাজিত হয়েছিল।

টেস্ট স্কোয়াড : ধনঞ্জয় ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, নিশান মাদুষ্কা, দিনেশ চান্ডিমাল, পাসিন্দু সূর্যবান্দারা, সোনাল দিনুশা, কুশাল মেন্ডিস, মিলান রতœানায়েকে, প্রবাথ জয়াসুরিয়া, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, বিশ^ ফার্নান্দো, লাহিরু কুমারা, ইসিথা বিজেসুন্দারা, কাসুন রাজিথা।

ওয়ানডে স্কোয়াড : কুশাল মেন্ডিস (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), পাথুন নিশাঙ্কা, কামিল মিশারা, পাভান রতœানায়েকে, জানিথ লিয়ানাগে, চারিথ আসালাঙ্কা, মিলান রতœানায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকসানা, দুশমান্থা চামিরা, দিলশান মাদুশানাকা, ইশান মালিঙ্গা, আসিথা ফার্নান্দো, প্রমোদ মাদুশান।

টি২০ স্কোয়াড : কুশাল মেন্ডিস (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), পাথুন নিশাঙ্কা, কামিল মিশারা, লাসিথ ক্রুসপুলে, পাভান রতœানায়েকে, দাসুন শানাকা, মিলান রতœানায়েকে, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকসানা, দুশমান্থা চামিরা, দিলশান মাদুশানাকা, ইশান মালিঙ্গা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা।