শিরোনাম

ঢাকা, ২৬ মে, ২০২৬ (বাসস) : দুই বছরের দায়িত্ব শেষে নাপোলি ছাড়ার ঘোষনা দিয়েছেন কোচ এন্টোনিও কন্টে। উদিনেসের বিপক্ষে ১-০ গোলের জয়ের মাধ্যমে নাপোলির সিরি-আ মৌসুম শেষ হওয়ার পর তিনি এই ঘোষণা দেন।
এ সময় কন্টে সাংবাদিকদের বলেন, “নাপোলির কোচ হওয়া সত্যিই সম্মানের বিষয় ছিল। এটি ছিল দুটি অসাধারণ মৌসুম, এক ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা।”
তিনি আরও বলেন, “এটি আমার সিদ্ধান্ত। কয়েক সপ্তাহ আগে আমি ক্লাব সভাপতিকে বিষয়টি জানিয়েছি। নাপোলি সবসময়ই আমার বাড়ি হয়ে থাকবে।”
গত মৌসুমে নাপোলিকে লিগ শিরোপা জেতানো কন্টেকেই ইতালির জাতীয় দলের পরবর্তী কোচ হওয়ার প্রধান দাবিদার হিসেবে ধরা হচ্ছে। আগামী মাসে দেশটির ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর এই নিয়োগ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে কন্টে মজা করে বলেন, “আমার পরামর্শ হবে পেপ গার্দিওলাকে নিয়োগ দেওয়া।”
গত সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা নিশ্চিত করার পর স্থায়ীভাবে দলে যোগ দেওয়া রাসমাস হোলান্ডন ইতালিতে নিজের সফল প্রথম মৌসুমের ১৬তম গোলটি করেন। তার গোলেই শেষ ম্যাচে জয় পায় নাপোলি।
তবে দক্ষিণ ইতালির ক্লাবটিতে আসন্ন গ্রীষ্মে বড় পরিবর্তন অপেক্ষা করছে। বোলোনিয়ার কোচ ভিনসেনজো ইতালিয়ানোকে কন্টের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রাখা হয়েছে।