শিরোনাম

ঢাকা, ২৫ মে ২০২৬ (বাসস) : ভায়াদোলিদকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় উন্নীত হয়েছে দিপোর্তিভো লা করুনা। এর মাধ্যমে দীর্ঘ আট বছর পর স্প্যানিশ শীর্ষ লিগে ফিরলো দিপোর্তিভো।
ক্যামেরুন স্ট্রাইকার বিল এনসোঙ্গোর জোড়া গোলে দ্বিতীয় বিভাগ থেকে গ্যালিসিয়ানদের শীর্ষ লিগে উন্নীত হবার পথ নিশ্চিত হয়।
ইতোমধ্যেই দ্বিতীয় বিভাগের শীর্ষ দল হিসেবে লা লিগায় উন্নীত হয়েছে রেসিং স্ট্যান্ডার। দিপোর্তিভোর থেকে দুই পয়েন্ট এগিয়ে তাদের শীর্ষস্থান নিশ্চিত হয়।
২০০৪ সালে দিপোর্তিভো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলেছিল। সেই ম্যাচে হোসে মরিনহোর পোর্তোর কাছে পরাজিত হয়ে তাদের বিদায় নিতে হয়।