বাসস
  ২৩ মে ২০২৬, ১৯:০৯

নিউজিল্যান্ড টেস্টে আয়ারল্যান্ড দলে চার নতুন মুখ

ঢাকা, ২৩ মে ২০২৬ (বাসস) : চার নতুন মুখ নিয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। 

১৪ সদস্যের টেস্ট দলে নতুন মুখ হিসেবে আছেন- ব্যাটার জ্যাক ইগান এবং তিন পেসার টম মায়েস-লিয়াম ম্যাককার্থি ও রুবেন উইলসন। এদের মধ্যে আয়ারল্যান্ডের হয়ে খেলার অভিজ্ঞতা আছে মাইস ও ম্যাককার্থির। 

দেশের হয়ে মাইস ২টি ওয়ানডে এবং ম্যাককার্থি ৩ ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলেছেন। তাই প্রথমবারের মত জাতীয় দলে সুযোগ পেলেন ইগান ও উইলসন। 

ইনজুরি কারনে টেস্ট দল থেকে বাদ পড়েছেন পল স্টার্লিং, ব্যারি ম্যাককার্থি, জর্ডান নিল ও গ্যাভিন হোয়ে। 

গত নভেম্বরে বাংলাদেশ সফরে সর্বশেষ টেস্ট খেলেছে আয়ারল্যান্ড। ঐ সিরিজে খেলেছিলেন স্টার্লিং এবং হোয়ে। সিলেটে প্রথম টেস্টের একাদশে ছিলেন ম্যাককার্থি। 

দলকে নেতৃত্ব দেবেন অ্যান্ডি বলবির্নি। এখন পর্যন্ত টেস্ট আঙ্গিনায় ১২ ম্যাচ খেলেছে আয়ারল্যান্ড। সবগুলোতেই খেলেছেন বলবির্নি।  

প্রথমবারের মত নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে আয়ারল্যান্ড। ২৭ মে থেকে বেলফাস্টে শুরু হবে টেস্টটি। 

নিউজিল্যান্ড টেস্টের জন্য আয়ারল্যান্ড দল : অ্যান্ড্রু বলবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডেয়ার, কার্টিস ক্যাম্পার, কেড কারমাইকেল, স্টিফেন ডোহেনি, জ্যাক ইগান, ম্যাথিউ হামফ্রিস, টম মায়েস, অ্যান্ড্র ম্যাকব্রাইন, লিয়াম ম্যাককার্থি, হ্যারি টেক্টর, লরকান টাকার, রুবেন উইলসন, ক্রেইগ ইয়ং।