বাসস
  ১৭ মে ২০২৬, ১৫:০৯

রাজবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস সমাপ্ত

ছবি : বাসস

রাজবাড়ী,  ১৭ মে ২০২৬ (বাসস) : "স্বপ্নের পথে বিজয়ের সাথে" প্রতিপাদ্যকে সামনে রেখে  শনিবার বিকেলে "নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬"  প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে।

রাজবাড়ী জেলা স্টেডিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: শহিদুল ইসলাম।

জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, মাদক মুক্ত সমাজ গঠনের জন্যই তৃণমূল পর্যায় থেকে ১২-১৪ বছর বয়সী শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা অন্বেষণ এবং বিকাশের জন্য এক টেকশই প্ল্যাটফর্ম   হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস। 

রাজবাড়ী ফুটবল এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম দুলাল বলেন, তৃণমূল পর্যায় থেকে জাতীয়  পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার এক অনন্য উদ্যোগ এই নতুন কুঁড়ি স্পোর্টস। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ সুন্দর,আত্মবিশ্বাসী ও দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার  মাধ্যমে এই ধরনের প্রতিযোগিতা তাদের শারীরিক মানসিক ও নৈতিক বিকাশে সহায়তা করবে।

ক্রিকেট, কাবাডি, আথলেটিক্স, মার্শাল আর্ট, সাঁতার, ব্যাডমিন্টন ও দাবা প্রতিযোগিতায় মোট ২৫০  জন প্রতিযোগির মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে বলে জেলা প্রশাসক সূত্র নিশ্চিত করেছে।