বাসস
  ১৭ মে ২০২৬, ১৫:৫৩

২৩২ রানে অলআউট পাকিস্তান

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ মে ২০২৬ (বাসস) : বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৫৭.৪ ওভারে ২৩২ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ফলে প্রথম ইনিংস থেকে ৪৬ রানের লিড পায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭৮ রান করেছিল টাইগাররা। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন শেষে প্রথম ইনিংসে বিনা উইকেটে ২১ রান তুলেছিল পাকিস্তান। 

বাবর আজমের হাফ-সেঞ্চুরির সাথে লোয়ার অর্ডারে সাজিদ খানের দায়িত্বশীল ইনিংসে ২৩২ রান তুলে অলআউট হয় পাকিস্তান। 

১০টি চারে দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন বাবর। পঞ্চম উইকেটে সালমান আঘার সাথে ৬৩ রানের জুটি গড়েন বাবার। সালমান করেন ২১ রান।  

১৮৪ রানে অষ্টম উইকেট পতনের পরও পাকিস্তানকে ২শর নীচে গুটিয়ে যাবার হাত থেকে রক্ষা করেন সাজিদ। খুররাম শাহজাদ ও মোহাম্মদ আব্বাসের সাথে শেষ দুই উইকেটে ৪৮ রানের জুটি গড়েন সাজিদ। ২টি চার ও ৪টি ছক্কায় ৩৮ রান করেন সাজিদ।

বোলিংয়ে বাংলাদেশের তাইজুল ইসলাম ও নাহিদ রানা ৩টি করে, তাসকিন ও মিরাজ ২টি করে উইকেট নেন।