শিরোনাম

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৬৮৪ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১২ টি বাস, ১ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ৩৫ টি মোটরসাইকেলসহ মোট ১৫৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০ টি বাস, ৬ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ৮৬ টি মোটরসাইকেলসহ মোট ১৫২ টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৯ টি বাস, ১৯ টি কাভার্ডভ্যান, ৩৪ টি সিএনজি ও ১৩৯ টি মোটরসাইকেলসহ মোট ২৫৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৯ টি বাস, ১১ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ৬১ টি মোটরসাইকেলসহ মোট ১৭২ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৮ টি বাস, ২ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ১৮ টি সিএনজি ও ৬১ টি মোটরসাইকেলসহ মোট ১৫০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৫ টি বাস, ১৯ টি ট্রাক, ৪৫ টি কাভার্ডভ্যান, ৩১ টি সিএনজি, ১৮৫ টি মোটরসাইকেলসহ মোট ৩৯৮ টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২৭ টি বাস, ৮ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ২৭ টি সিএনজি ও ৮১ টি মোটরসাইকেলসহ মোট ২৩৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৩ টি বাস, ২ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ৫৩ টি মোটরসাইকেলসহ মোট ১৬৮ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৬৩১ টি গাড়ি ডাম্পিং ও ৩১৫ টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।