বাসস
  ১৬ আগস্ট ২০২৬, ২৩:০৪
আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ২৩:০৮

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ইউজিসিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৬ আগস্ট, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার রাজধানীর ইউজিসি ভবনস্থ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, কমিশনের সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন, প্রফেসর মো. মেহেদী হাসান খান ও প্রফেসর ড. মো. আসলাম হোসেন, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা এবং সংক্ষিপ্ত আলোচনা করেন ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান। এছাড়াও ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

দোয়া ও মিলাদ মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।