শিরোনাম

ঢাকা, ১৬ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানীর বংশাল মুকিমবাজারে হেলমেট গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ রোববার সন্ধ্যা ৬টা ২ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। প্রায় ৫৩ মিনিটের চেষ্টায় ৬টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বংশাল মুকিমবাজারে একটি হেলমেট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট পাঠানো হয়।
প্রাথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।