বাসস
  ১৬ আগস্ট ২০২৬, ১৪:১৩
আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৪:১৯

ডিএমপি’র অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার, মামলা ৪৯

ঢাকা, ১৬ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৯ টি মামলা দায়ের করা হয়েছে।

তাদের মধ্যে রমনা বিভাগ ৩৯, লালবাগ বিভাগ ৩৩, ওয়ারী বিভাগ ৫১, মতিঝিল বিভাগ ৬২, তেজগাঁও বিভাগ ৭২, মিরপুর বিভাগ ১২৬, গুলশান বিভাগ ৫০, উত্তরা বিভাগ ৬৭ ও গোয়েন্দা বিভাগ ১১ জনকে গ্রেফতার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানে দুইটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি, ১ হাজার ৪০৩ পিস ইয়াবা, ৯৮ কেজি ৫৬৫ গ্রাম গাঁজা, এক গ্রাম হেরোইন, চার বোতল বিদেশি মদ, একটি কম্পিউটার, ছয়টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৮০ টি  সিমকার্ড ও সাতটি ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।