শিরোনাম

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো আটজন শিশুর মৃত্যু হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
এতে বলা হয়, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯০২ জন। এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন ও হামের উপসর্গ নিয়ে ৮০৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭২৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৭৭৬ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭০ জন এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭ হাজার ৮০০ জন।
গত ১৫ মার্চ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৪৯৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮৯ জন।