বাসস
  ১৫ আগস্ট ২০২৬, ১৬:৪০

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৫৮

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানীর মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার মতিঝিল বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানায় নয়জন, পল্টন থানায় ১২ জন, সবুজবাগ থানায় পাঁচজন, খিলগাঁও থানায় পাঁচজন, রামপুরা থানায় নয়জন, শাহজাহানপুর থানায় নয়জন ও মুগদা থানায় ১০ জন রয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।