শিরোনাম

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস): রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৯ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৪ টি মামলা দায়ের করা হয়েছে।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩২, লালবাগ বিভাগে ৩৩, ওয়ারী বিভাগে ৮৭, মতিঝিল বিভাগে ৬৫ , তেজগাঁও বিভাগে ৭৯, মিরপুর বিভাগে ১১৮, গুলশান বিভাগে ১০৫, উত্তরা বিভাগে ৩৭, গোয়েন্দা বিভাগে ৩ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে ৩ টি বিদেশি পিস্তল, ২ টি ম্যাগজিন, ৯ রাউন্ড গুলি, ১ টি খেলনা পিস্তল, ২ টি সুইচ গিয়ার, ১ টি চাকু, ১ টি শার্প ব্লেড, ১৭ টি মোবাইল ফোন, ৫১০ গ্রাম গাঁজা, ৩৭১০ পিস ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন, ১৫ বোতল দেশি মদ, ১ লিটার বিদেশি মদ ও নগদ ২ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়েছে পুলিশ।