বাসস
  ১৫ আগস্ট ২০২৬, ১১:৩৪

সাতক্ষীরায় ছাত্রদল নেতা বাপ্পিকে হাসপাতালে দেখতে গেলেন সাইদুর রহমান

ছবি : বাসস

সাতক্ষীরা, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস): ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা-কর্মী ও মাদক সন্ত্রাসীদের হামলায় আহত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল আলম বাপ্পিকে হাসপাতালে দেখতে গেলেন নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান। 

গতকাল শুক্রবার রাতে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি চিকিৎসাধীন বাপ্পির পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খবরা খবর নেন।

হাসপাতাল পরিদর্শনকালে মো. সাইদুর রহমান কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহত ছাত্রনেতার সুচিকিৎসা নিশ্চিত করার বিষয়ে খোঁজ খবর নেন।

এ সময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক এস এম সাহেব আলী এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস এম মহসিন আলম, জেলা ছাত্রদলের সহ সভাপতি ফারহান মাসুক, যুগ্ম

সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মহি ও নাহিদ হাসান, আলিপুর ইউনিয়ন ছাত্রদলের সভপতি আশরাফুল ইসলাম জিকু, সিটি কলেজ ছাত্রদলের সাংগঠনিক মাহমুদুল হাসানসহ সাতক্ষীরা জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।