শিরোনাম

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬ (বাসস): ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানায় ৪ জন, পল্টন থানায় ৬ জন, সবুজবাগ থানায় ৪ জন, খিলগাঁও থানায় ১৫ জন, রামপুরা থানায় ৭ জন, শাহজাহানপুর থানায় ১৭ জন এবং মুগদা থানায় ১৮ জন রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।