বাসস
  ১৪ আগস্ট ২০২৬, ১৩:১৪

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১২, মামলা ৪৮

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। 

তাদের মধ্যে রমনা বিভাগ ৩৯ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৭০ জন, মতিঝিল বিভাগ ৭১ জন, তেজগাঁও বিভাগ ৪৭ জন, মিরপুর বিভাগ ১১৬ জন, গুলশান বিভাগ ৫৬ জন, উত্তরা বিভাগ ৫৬ জন ও গোয়েন্দা বিভাগ ১৭ জনকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ২০৪ গ্রাম গাঁজা, ১৬ হাজার ৩৩৩ পিস ইয়াবা, ৫০ বোতল এস্কাফ সিরাপ, ৪ গ্রাম হেরোইন, ৫টি মোটরসাইকেল ও ১৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।