শিরোনাম

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজশাহী ও ঝালকাঠির পুলিশ সুপারকে বদলি করে নতুন দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ -১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তরের এআইজি মো. মামুন অর রশিদকে রাজশাহী জেলার পুলিশ সুপার এবং অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মেরিন সুলতানাকে ঝালকাঠি জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে রাজশাহী জেলার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানকে সিআইডিতে বদলি করা হয়েছে।
এর আগে, বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে গাজীপুর, খুলনা ও কুষ্টিয়া জেলায় নতুন তিন পুলিশ সুপারকে পদায়ন করা হয়।