বাসস
  ১৩ আগস্ট ২০২৬, ২২:৩৭

মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৫

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মো. জহির হাওলাদার (৫৪), অঙ্গ সংগঠনের কর্মী মো. ইবনে আল সেলিম (৩২), মো. বাবু (২৬), মো. রুহুল আমিন বাবু, মো. ইমন গাজি, মো. রাঝি খলিফা (১৯), মো. সোহেল সরদার (৩৭), সুজন (১৯), তরিকুল ইসলাম সুজন (৩২), মো. হাদি ইসলাম ওরফে হাদি (৪৩), রাজিয়া, রনি (২৪), আলাউদ্দিন (২১), আরমান (৩০), সুলতানুল আরিফুল (২৫), বিপ্লব হোসেন (১৯), মো. খোকন (৪৮), স্বাক্ষর সরকার (২৭), মো. জাকির হোসেন (২৮), মোছা. তুমি আক্তার (৩০), মো. রাশেদ (২৪), মো. ইমরান (২৬), মো. রিমন (২০), মো. নয়ন সরকার (১৮), মো. সুজন (৩২), মো. আসিফ (২৫), মো. তৌকির আহম্মেদ (২৭), মেহেদী হাসান (২৫), মো. খোকন (২১), মো. ইমরান হোসেন (২৭), মাহিন দেওয়ান প্রাচুর্য (২০), মো. মাহমুদুল্লাহ (১৮), মো. শরিফুল ইসলাম (১৪), মো. বকুল (১৫), মো. আউয়াল (২৯), মো. রাজু (২৮), মো. নাহিদ (১৮), মো. রাব্বী (২২), মো. তুহিন (১৯), মো. আবুল কালাম (৩৮), মো. সানোয়ার (৪৭), মো. বিপুল রানা (৩২), মো. আমলাম হোসেন (৩৬), মো. সাদিয়া (২৪) ও সাইদুল রতন (২৫)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।