বাসস
  ১৩ আগস্ট ২০২৬, ২১:১০

সাবেক মন্ত্রী আনোয়ার জাহিদের মৃত্যুবার্ষিকীতে ডিইউজের দোয়া মাহফিল 

ছবি: বাসস

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : সাবেক মন্ত্রী ও সাংবাদিক নেতা আনোয়ার জাহিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

আজ বৃহস্পতিবার বাদ আসর জাতীয় প্রেসক্লাব মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশীদ আলম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, সিনিয়র সাংবাদিক কাজিম রেজা, বুলবুল আহমেদসহ ডিইউজের সদস্যরা উপস্থিত ছিলেন। 

বিশিষ্ট সাংবাদিক, মেধাবী রাজনীতিক ও সাবেক মন্ত্রী আনোয়ার জাহিদ ২০০৮ সালের ১৩ আগস্ট ইন্তেকাল করেন।