বাসস
  ১৩ আগস্ট ২০২৬, ১৮:০২

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতাকর্মী গ্রেফতার

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস): রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মিরপুর মডেল থানা পুলিশ বুধবার শাহআলীবাগ এলাকা থেকে জহির হাওলাদারকে গ্রেফতার করে। অপরদিকে, একই তারিখ রাতে মিরপুর মডেল থানাধীন লাভ রোড এলাকায় অভিযান চালিয়ে ইবনে আল সেলিমকে গ্রেফতার করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো- আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মো. জহির হাওলাদার (৫৪) ও সহযোগী সংগঠনের কর্মী মো. ইবনে আল সেলিম (৩২)। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।