বাসস
  ১৩ আগস্ট ২০২৬, ১৫:৫২

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮১৮ মামলা

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৮১৮ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৮ টি বাস, ১ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ৪০ টি মোটরসাইকেলসহ মোট ১৪৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১২ টি বাস, ৭ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৯ টি সিএনজি ও ৯৫ টি মোটরসাইকেলসহ মোট ১৭২ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৪ টি বাস, ২ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৪৯ টি সিএনজি ও ১৪৭ টি মোটরসাইকেলসহ মোট ২৭৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭ টি বাস, ২১ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ৪০ টি মোটরসাইকেলসহ মোট ১৮০ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩ টি বাস, ৬ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ২২ টি সিএনজি ও ৮৪ টি মোটরসাইকেলসহ মোট ১৯৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৩ টি বাস, ২৯ টি ট্রাক, ৪০ টি কাভার্ডভ্যান, ৪১ টি সিএনজি, ১৫২ টি মোটরসাইকেলসহ মোট ৪০৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২০ টি বাস, ১৩ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ২১ টি সিএনজি ও ৯০ টি মোটরসাইকেলসহ মোট ২৩৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৯ টি বাস, ৩ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ২১ টি সিএনজি ও ৭০ টি মোটরসাইকেলসহ মোট ২০৬ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৬৩৯ টি গাড়ি ডাম্পিং ও ৩১২ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।