বাসস
  ১৩ আগস্ট ২০২৬, ১৫:১৯

বগুড়ায় আরাফাত রহমান কোকোর জন্মদিনে দোয়া মাহফিল

ছবি : বাসস

বগুড়া, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই দেশবরেণ্য ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে বগুড়ায় গতকাল বুধবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বাদ আছর মরহুমের পরিবার আয়োজিত বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাড. একে এম মাহবুবুর রহমান, সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল,ড্যাবের কেন্দ্রীয় নেতা শাহ মো. শাজাহান আলী, জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপি’র সম্পাদক শহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের কো-অর্ডিনেটর কালাম আজাদ, মরহুমের পরিবারের পক্ষে সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন,ওয়াহিদ মুরাদ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, সাইদুজ্জামান শাকিল, সৈয়দ আব্দুল গফুর দারা, আল আমিন সরকার, উজ্জল হোসেন প্রমুখ।