বাসস
  ১২ আগস্ট ২০২৬, ২২:৩৩
আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০০:০৪

সওজের নতুন প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান

মো. মনিরুজ্জামানক। ফাইল ছবি

ঢাকা, ১২ আগস্ট, ২০২৬ (বাসস) : সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানকে সাময়িকভাবে প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে গতকাল জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সওজের ১৮তম ব্যাচের কর্মকর্তা মো. মনিরুজ্জামান (পরিচিতি নং-০০০৮২২) বর্তমানে ঢাকার সড়ক ভবনের পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ উইংয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

নতুন আদেশে তাকে সাময়িকভাবে প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব তাসলিমা আহমেদ পলি।

আদেশের অনুলিপি সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট ১৪টি দপ্তরে পাঠানো হয়েছে।