শিরোনাম

ঢাকা, ১২ আগস্ট, ২০২৬ (বাসস) : গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সি-শিফট অভিযান চালিয়ে দুই যাত্রীর ব্যাগেজ থেকে মোট ১৫ লিটার বিদেশি মদ আটক করেছে। আটককৃত মদের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।
এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজ বুধবার দিল্লি থেকে আগত এয়ার ইন্ডিয়া-এর এআই২৩৭ ফ্লাইটের যাত্রীদের ওপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ নজরদারি চালানো হয়।
এ সময় দোহা থেকে আগত যাত্রী প্রশান্ত লাল দাস-এর ব্যাগেজ তল্লাশি করে ১০ লিটার জনি ওয়াকার রেড লেবেল এবং একই ফ্লাইটের যাত্রী জাহাঙ্গীর আলম-এর ব্যাগেজ তল্লাশি করে আরও ৫ লিটার স্কটিশ লিডার ও গ্র্যান্টস ব্র্যান্ডের মদ আটক করা হয়।
দুই যাত্রীর কাছ থেকে আটককৃত বিদেশি মদের মোট পরিমাণ ১৫ লিটার, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান ও অবৈধভাবে পণ্য আনার প্রচেষ্টা প্রতিরোধে সিআইআইডি’র গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।