শিরোনাম

ঢাকা, ১২ আগস্ট, ২০২৬ (বাসস) : সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
আজ দুপুরে প্রশাসকের নেতৃত্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বনানী কবরস্থানে সমাহিত আরাফাত রহমান কোকোর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় মরহুমের আত্মার শান্তি কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে, আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে আজ ডিএনসিসি’র মসজিদে বাদ জোহর তাঁর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।