বাসস
  ১২ আগস্ট ২০২৬, ১৬:০৭

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৭ 

ঢাকা, ১২ আগস্ট, ২০২৬ (বাসস) : ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানা ২ , পল্টন থানা ১৩, সবুজবাগ থানা ৪, খিলগাঁও থানা ২৩ জন, রামপুরা থানা তিন  জন, শাহজাহানপুর থানা ১০ এবং মুগদা থানা ১২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।